সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রাশিয়ার ১৩ ক্রুজ মিসাইল ভূপাতিত করার দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের বিমানঘাঁটি লক্ষ্য করে রাশিয়ান বিমান বাহিনীর নিক্ষেপ করা ১৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে দেশটির বিমান বাহিনী। শুক্রবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্তে এ তথ্য জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। ওই পোস্টে তারা বলেছে, “শুক্রবার (২৩ জুন) রাতে রাশিয়ান বিমান বাহিনীর নিক্ষেপ করা ১৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এবারের আক্রমণটির লক্ষ্য ছিল খমেলনিটস্কি অঞ্চলের একটি সামরিক বিমানঘাঁটি। রাশিয়া শীতকালে ক্রুজ মিসাইল এবং অ্যাটাক ড্রোন দিয়ে বিমান হামলার শুরু করে। কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য পশ্চিমা মিত্রদের কাছে আবেদন করেছে। বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, মধ্যরাতে কাস্পিয়ান সাগর থেকে চারটি “টিইউ-নাইনফাইভএমএস” বোমারু বিমান থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছিল।

এদিকে, দুই লাখ ৭৫ হাজার জনসংখ্যার শহর খমেলনিটস্কিতে বিস্ফোরণের কথা জানিয়েছেন মেয়র অলেক্সান্ডার সিমচিশিন। এ সময় তিনি ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করেন। একই রাতে একটি রাশিয়ান ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।