সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মহারাষ্ট্রে বাস দুর্ঘটনার পর আগুন লেগে নিহত ২৫

অনলাইন ডেস্ক :

পশ্চিম ভারতে শুক্রবার দিবাগত রাতে টায়ার বিস্ফোরণে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের সঙ্গে ধাক্কায় এবং গাড়িটিতে আগুন লেগে যায়। এতে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

পুলিশ কর্মকর্তা সুনীল কাদাসনে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে জানিয়েছেন, রাত দেড়টার দিকে মহারাষ্ট্র রাজ্যের বুলধানা জেলার একটি মহাসড়কে দুর্ঘটনার সময় বাসটিতে ৩৩ জন ছিলেন।

তিনি আরও জানান, বেঁচে যাওয়া আটজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বেসরকারি ট্রাভেল বাসটি নাগপুর থেকে পুনে শহরের দিকে যাচ্ছিল।

পুলিশ সূত্র বলছে যে বেপরোয়া গাড়ি চালানো, দুর্বল রক্ষণাবেক্ষণ করা সড়ক এবং পুরানো যানবাহনের কারণে ভারতে মারাত্মক সড়ক দুর্ঘটনা প্রায়শই ঘটে। ভারতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ১ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ মারা যায়।