সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আমেরিকার চেয়ে আমাদের গুচ্ছ বোমা বেশি কার্যকর: রাশিয়া

অনলাইন ডেস্ক :

আমেরিকা ইউক্রেনকে বিশ্বব্যাপী নিষিদ্ধ গুচ্ছবোমা প্রদান করলে রাশিয়াও ‘একই ধরনের’ অস্ত্র ব্যবহার করার হুমকি দিয়েছে। মস্কো বলেছে, ওয়াশিংটনের এ পদক্ষেপে যুদ্ধ দীর্ঘায়িত হওয়া ছাড়া আর কোনো ফল বয়ে আসবে না। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু মঙ্গলবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ওয়াশিংটন কিয়েভকে বিতর্কিত গুচ্ছ বোমা দিলে মস্কোর সামনে ‘একই ধরনের’ সমরাস্ত্র ব্যবহার করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, রাশিয়ার কাছে সব ধরনের গুচ্ছ বোমা রয়েছে। শোইগু বলেন, “আমেরিকায় তৈরি গুচ্ছ বোমার চেয়ে রাশিয়ার গুচ্ছ বোমা অনেক বেশি কার্যকর, এর ব্যাপ্তি অনেক বিস্তৃত এবং বৈচিত্রে ভরপুর। ”

এর আগে সোমবার ইউক্রেনে নিষিদ্ধ ঘোষিত ক্লাসটার বোমা পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে আমেরিকা। হোয়াইট হাউজ ও পেন্টাগন থেকে শুরু করে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও অন্যান্য প্রতিষ্ঠান সবাই এই নিষিদ্ধ ঘোষিত বোমা পাঠানোর পক্ষে কথা বলছে। ক্লাস্টার বোমাবর্ষণ করলে বিস্তৃত এলাকা জুড়ে এর বিস্ফোরণ ঘটে এবং ক্ষুদ্র ক্ষুদ্র অনেক বোমা অবিস্ফোরিত অবস্থায় থেকে যা বহু বছর ধরে মানব সভ্যতার জন্য হুমকির কারণ হয়ে থাকে। দীর্ঘদিন ধরে অবিস্ফোরিত অবস্থায় থাকা ক্লাস্টার বোমা বেসামরিক নাগরিকদের জন্য বিশেষ করে শিশুদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়। এসব কারণে মার্কিন সরকার ইউক্রেনে ক্লাস্টার বোমা সরবরাহ করার কথা বললেও সারা বিশ্বে এর বিরুদ্ধে নিন্দা এবং সমালোচনার ঝড় উঠেছে।