সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনের পর ফেরত নেওয়া যাবে পাসপোর্ট

ফাইল ছবি

বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা আবেদনকারীদের সুবিধার জন্য এখন থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) আবেদন জমা দেওয়ার পরে তাদের পাসপোর্ট ফেরত নেওয়ার বিকল্প থাকছে।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের তথ্য অনুযায়ী, ভিসা ইস্যুর সম্ভাব্য তারিখের সাত দিন আগে আবেদনকারীদের আবার ভিসা আবেদন কেন্দ্রে তাদের পাসপোর্ট জমা দিতে হবে।

এছাড়া, আবেদন কেন্দ্রে অপেক্ষার সময় কমিয়ে আনতে অনলাইনে ভিসা আবেদনের সময় সশরীরে পাসপোর্ট ও আবেদনপত্র জমা দেওয়ার জন্য নির্দিষ্ট তারিখ পূর্বেই নির্বাচনের সুযোগ রাখা হয়েছে।

—-ইউএনবি