সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ইরাকি প্রধানমন্ত্রীর মন্তব্য : যৌথ চ্যালেঞ্জ মোকাবেলায় দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানো অপরিহার্য

অনলাইন ডেস্ক :

সিরিয়া সফররত ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানি প্রতিবেশী সিরিয়া ও তার দেশের মধ্যকার যৌথ চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য বাগদাদ এবং দামেস্কের মধ্যে সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নিরাপত্তা ও স্থিতিশীলতা দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যা এইসব মোকাবেলার ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করছে। গত রোববার সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইরাকের প্রধানমন্ত্রী। যৌথ সংবাদ সম্মেলনের আগে ইরাকের প্রধানমন্ত্রী এবং সিরিয়ার প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন এবং সেখানে অভিন্ন সীমান্ত ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানি বলেন, ইরাক এবং সিরিয়া এক সূত্রে গাথা এবং দু’দেশের অভিন্ন স্বার্থ রয়েছে। বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে দুই দেশ চড়াই উতরাই পার করছে। এজন্য সিরিয়া এবং ইরাকের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করা অপরিহার্য। ইরাকি প্রধানমন্ত্রী বলেন, স্থিতিশীলতা ও নিরাপত্তা হচ্ছে আঞ্চলিক ভালো অর্থনৈতিক পরিবেশ সৃষ্টির চাবিকাঠি। সূত্র : পার্সটুডে