সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গঙ্গাচড়ায় বিদিতর সপ্রাবিতে মা সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শতভাগ ড্রেস ও মা/অভিভাবকের দ্বায়িত্ব সম্পর্কে সচেতনতার লক্ষে রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নে বিদিতর আহম্মাদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার (১৯ জুলাই) মা সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে খাতা কলম বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের কক্ষে অনুষ্ঠিত মা সমাবেশ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আশরাফুল আলম রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাহার হোসেন শাহ, ম্যানেজিং কমিটির সহসভাপতি নাসিমা বেগম দিবা, সদস্য জোবায়দুর রহমান, উম্মে কুলসুম, মোকতারুজ্জামান, সহকারী শিক্ষক আফরোজা বেগম, অভিভাবক মা সাবিনা, মমতা, নাসরীন প্রমূখ।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী হামিদা আক্তার। এছাড়া শিক্ষার্থীদের পড়া লেখায় স্বরণ শক্তি বৃদ্ধির লক্ষে শিক্ষকদের দেয়া কিছু শিক্ষনীয় লেখে রাখা ও পড়ার জন্য বিদ্যালয়ে প্রায় দেড় শতাধীক শিক্ষার্থীদের মাঝে স্লিপের অর্থে খাতা ও কলম বিতরণ করা হয়। অন্যদিকে বিদ্যালয়ে সরকারি বরাদ্দ স্লিপের ৫০ হাজার টাকা ও রুটিন মেইন্টেনেজের ৪০ হাজার টাকায় কি কি কাজ করা হয়েছে/বাস্তবায়ন করা হয়েছে সভাপতি মা সমাবেশে তার বিস্তারিত উপস্থাপন করেন। মা সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মা/অভিভাবক উপস্থিত ছিলেন।