সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

দাগনভূঞায় ইকবাল কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন

জেলা প্রতিনিধি, ফেনী :

স্মার্ট কলেজ রূপান্তরের অংশ হিসেবে ফেনীর দাগনভূঞায় সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজে নবনির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও যার নামে কলেজের নামকরণ সেই মরহুম ইকবালের প্রতিকৃতি, শহীদ বেদী ও জাতীয় পতাকা উত্তোলনের স্থানসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে এ সকল উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোহাম্মদ মোঞ্জুরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া।
কলেজের প্রভাষক ঈব্রাহিম খলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মানোয়ার হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম ও শিক্ষার্থী প্রিয়ামা চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও ইকবালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিবৃন্দ।