সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রাশিয়ায় ক্যাম্পসাইটে ‘হারিকেন’-এর আঘাত, নিহত ৮

অনলাইন ডেস্ক :

রাশিয়ায় ‘হারিকেন’ হিসেবে বর্ণিত একটি তীব্র ঝড়ের সময় একটি ক্যাম্পসাইটে গাছ ভেঙে পড়ায় আটজন মারা গেছে এবং আরো ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে রোববার (৩০ জুলাই) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। ইয়োশকার-ওলা শহরের মেয়র ইয়েভজেনি মাসলভ বলেছেন, ‘সর্বশেষ তথ্য অনুযায়ী, আগের দিন ঘটে যাওয়া হারিকেনের কারণে মারি এলে আটজন মারা গেছে।’ মারি এল ভোলগা নদীর উত্তর তীরে অবস্থিত একটি রাশিয়ান অঞ্চল এবং ইয়োশকার-ওলা এটির বৃহত্তম শহর।

জরুরি মন্ত্রণালয় বলেছে, প্রায় ১০০ জন উদ্ধারকারী ইয়ালচিক হ্রদের কাছে একটি ক্যাম্পসাইটের ধ্বংসাবশেষ পরিষ্কার করছেন। এ ঘটনায় সামগ্রিকভাবে ২৭ জন আহত হয়েছে বলে তারা জানিয়েছে। মন্ত্রণালয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছে, ‘অবকাশ যাপনকারীরা আবহাওয়ার পূর্বাভাসকে আমলে নেয়নি।’ ঝড়টি আঘাত হানার সময় কয়েক শতাধিক লোক ইয়ালচিক হ্রদের তীরে ক্যাম্প করছিল বলে তারা উল্লেখ করেছে। সূত্র : এএফপি