সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হোয়াইট হাউজ থেকে বের করে দেওয়া হলো ‘কমান্ডার’কে

অনলাইন ডেস্ক :

নিজের পোষা কুকুর নিয়ে বেশ বিপাকেই পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কমান্ডার নামে বাইডেনের একটি কুকুর একের পর এক স্টাফকে কামড়েছে। ফলে তাকে আর হোয়াইট হাউজে রাখা যাচ্ছে না। বাধ্য হয়েই তাকে অন্যত্র পাঠিয়ে দিতে হচ্ছে। সম্পতি প্রেসিডেন্টের কমান্ডার হোয়াইট হাউজের এক মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টকে কামড় দিয়েছে বলে জানা যায়। দুই বছর বয়সী জার্মান শেফার্ড কমান্ডারের এ নিয়ে ১১ জনকে কামড়ে আহত করেছে।

মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের এক মুখপাত্র জানিয়েছেন, হোয়াইট হাউজের স্টাফ এবং মার্কিন সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের কামড়ানোর ঘটনায় কমান্ডার নামের কুকুরটিকে হোয়াইট হাউজ থেকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। ফার্স্ট লেডির যোগাযোগ বিষয়ক মুখপাত্র এলিজাবেথ অ্যালেক্সান্ডার বুধবার এক ঘোষণায় জানান, প্রেসিডেন্ট বাইডেন এবং তার স্ত্রী হোয়াইট হাউজের কর্মীদের নিরাপত্তা এবং তাদের সুরক্ষার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে পশুপ্রেমী তা কারো অজানা নয়।

২০২১ সালে ছোট্ট কমান্ডারকে হোয়াইট হাউজে আনেন বাইডেন। জার্মান শেফার্ড কুকুরটির বয়স এখন প্রায় দুই বছর। বাইডেনের ভীষণ প্রিয় ছিল কমান্ডার। কিন্তু বার বার অনাকাক্সিক্ষত ঘটনার কারণে প্রিয় কুকুরটিকে দূরে সরিয়ে দিতে বাধ্য হলেন তিনি। এর আগে ২০২১ সালে ১৩ বছর বয়সী চ্যাম্প নামে বাইডেনের আরেকটি প্রিয় কুকুরের মৃত্যু হয়।