Skip to content

Upcoming
England
0-0
Argentina
Source: ESPN

ফোকাস

গাইবান্ধায় বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪

গাইবান্ধায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের সাকোয়া মাঝিপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের নাম শামীম, তার...

দেশজুড়ে হাজার হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর খেলাধুলা সুবিধা নেই

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের খেলাধুলার সুবিধা ছাড়াই দেশজুড়ে গড়ে ওঠেছে হাজার হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। অথচ খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম। আর সেজন্যই শিক্ষাপ্রতিষ্ঠানে অবিচ্ছেদ্য অংশ হচ্ছে খেলার মাঠ। কিন্তু দেশে সরকারি...

বিএনপি নেতাদের খোঁজ নিচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস

অনলাইন ডেস্ক : ২০১৩ সালে নিখোঁজ হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ বুধবার সকাল ৯টা ৫ মিনিটে সুমনের বাসায় যান রাষ্ট্রদূত। প্রায় ২৫ মিনিট তিনি সেখানে অবস্থান...

কুষ্টিয়ায় কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক নারীসহ আরও দুজন। বুধবার সকাল ১০ টার দিকে ভেড়ামারা-আল্লারদরগা সড়কের বাকাপোল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-...

চাল, গম আমদানি: ব্যাংকগুলোকে ন্যূনতম এলসি মার্জিন রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক

বাজারদর সহনীয় পর্যায়ে রাখতে ব্যাংকগুলোকে চাল ও গম আমদানিতে ন্যূনতম এলসি মার্জিন (নগদ অগ্রিম) রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। তাৎক্ষণিকভাবে...

শহীদ বুদ্ধিজীবী দিবস: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একাত্তরের বীরদের প্রতি শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। মাটির কৃতী সন্তানদের...

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর...

বাজার নিয়ন্ত্রণে বেসরকারিভাবে আরো চাল আমদানিতে শুল্কছাড়ের মেয়াদ ৩ মাস বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে বেসরকারিভাবে আরো চাল আমদানির উদ্যোগ নেয়া হয়েছে। সেজন্য কম শুল্ক সুবিধার মেয়াদ বাড়ানো হয়েছে আরো ৩ মাস। ফলে ব্যবসায়ীরা আগামী ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত সেদ্ধ চাল ও...

রপ্তানি পণ্যের বিপুল অর্থই দেশে আসে না

নিজস্ব প্রতিবেদক: রপ্তানি পণ্যের বিপুল পরিমাণ অর্থই দেশে আসে না। আন্তর্জাতিক বাণিজ্য এদেশ থেকে অর্থ পাচারের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এমনিতেই তুলনামূলক কম এদেশের রপ্তানি খাতের পণ্যভান্ডার। রপ্তানি খাতে হাতেগোনা অন্যতম পণ্যগুলো হচ্ছে পোশাক, হোম...

সাতক্ষীরায় ট্রাকচাপায় নিহত ২

সাতক্ষীরায় ট্রাকচাপায় দুইজন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার বেলা আড়াইটায় পৌর শহর থেকে ৫ কিলোমিটার দূরে বাইপাস সড়কের দেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ফয়সাল (২৬) ও মো. সজীব(১৫) সাতক্ষীরা সদর উপজেলার লাবসা নলকূড়া ও...

রমজানের পণ্য আমদানি এলসির অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক

আসন্ন রমজানে ভোগপণ্যের চাহিদা মেটাতে ৮টি অত্যাবশ্যকীয় পণ্য ‘ব্যবহারের মেয়াদ’ (সরবরাহকারী/ক্রেতাদের জন্য) ঋণ অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এই পণ্যগুলোর সরবরাহকারী/ক্রেতাদের জন্য ৯০ দিনের ক্রেডিট সুবিধার বিষয়ে অবিলম্বে...

গাজীপুরে পুলিশ-পোশাক শ্রমিক সংঘর্ষ, আহত ১০

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করায় মঙ্গলবার গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। নিউ লাইন ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা সকাল ৯টার দিকে জেলার মৌচাক এলাকায়...