সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে নিহত ২

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় দুর্বত্তের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১টায় ১৩ নম্বর উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত দুই রোহিঙ্গার নামই হচ্ছে মো. রফিক। তারা ক্যাম্প-১৩, জি/৪ এর বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

ওসি মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার দুপুরে বালুখালী ক্যাম্পে দুর্বত্তরা গুলি বর্ষণ করে। এঘটনায় তিনজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। এসময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অপরজনকে হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অপরজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি আরও বলেন, এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশ ও এপিবিএন পুলিশ কাজ করছে।

—-ইউএনবি