সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

মারধর ও ছাঁটাইয়ের অভিযোগে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

মারধর ও ছাঁটাইয়ের অভিযোগে বরিশালের সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের কয়েকশ’ শ্রমিক ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১০টায় পুলিশ শ্রমিকদের দাবি নেয়ার আশ্বাস দিলে তারা বিক্ষোভ বন্ধ করেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে শ্রমিকরা বরিশাল নগরের রুপাতলী এলাকার সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এর কিছুক্ষণ পর ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। ফলে মহাসড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী ও বিক্ষুব্ধরা জানান, সোমবার (২০ মার্চ) কারখানার ফ্লোরে দুই শ্রমিকের মধ্যে ঝামেলা হয়। এরপর জেনারেল ম্যানেজার (জিএম) তাদের ডেকে নেন। তবে তিনি কারও কথা না শুনে শ্রমিকদের মারধর করেন এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন। পরে তাদের কার্ড জব্দ করে সামান্য কিছু টাকা ধরিয়ে দিয়ে চাকুরিচ্যুত করে ফ্যাক্টরি থেকে বের করে দেন। বিষয়টি সবাই জানতে পেরে রাতেই ফ্যাক্টরির ভেতরে বিক্ষোভ করে। তবে জিএম কোনও সমাধান না দিয়ে চলে যান। এরপর মঙ্গলবার সকাল ৯টায় শ্রমিকরা একত্র হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে।

এসময় তারা অন্যায়ভাবে দুই শ্রমিককে মারধর ও চাকরি থেকে ছাঁটাই করার প্রতিবাদ জানায়।

একই সঙ্গে ওই ঘটনার সঠিক বিচার না হলে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নুরুল হক।

তবে চাকরি থেকে ছাঁটাইয়ের অভিযোগ স্বীকার করলেও, মারধরের বিষয়টি অস্বীকার করেন প্রতিষ্ঠানটির জিএম শামীম সরকার।

অন্যদিকে, প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধের পর পুলিশের আশ্বাসে শ্রমিকরা আন্দোলন থেকে সরে আসায় যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আলী আশরাফ ভূঁঞা জানান, এ ঘটনায় বিচারের পাশাপাশি শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধে ব্যবস্থা নেয়া হবে।

—ইউএনবি