সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পাবনায় ডাক বিভাগের পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

পাবনার সাঁথিয়ায় ডাক বিভাগের পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের সমাসনারী মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই উপজেলার নাগডেমরা ইউনিয়নের ভিটেপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোতাহার হোসেন (৩০) ও আব্দুল বারিকের ছেলে ফারুক হোসেন (৩২)।

বিষয়টি নিশ্চিত করে মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, সিএনজির যাত্রীরা পাবনার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল ডাক বিভাগের পিকআপ। সিএনজি ও পিকআপ ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় দুইজন এবং আহত হয় তিনজন।

আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

—-ইউএনবি