সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১

মাগুরা সদরে একটি যাত্রীবাহী বাস এবং শ্যালো ইঞ্জিন চালিত গাড়ির সংঘর্ষে একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার যশোর-মাগুরা সড়কে জাগলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব (১৭) জেলার শ্রীপুর উপজেলার মান্দারতলা গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জব্বারুল ইসলাম জানান, পরিবহনের ১১ যাত্রী আহত হয়েছে। আহতদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই জানান, নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।

—-ইউএনবি