Skip to content

শীর্ষ খবর

বাংলাদেশকে ৮ উইকেটে হারাল আফগানিস্তান

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের মাধ্যমে আফগানিস্তান ১-১ সমতায় সিরিজ শেষ করেছে। টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১১৫ রান সংগ্রহ...

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকাসহ নিহত ২, আহত ৯

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষিকাসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে কমপক্ষে ৯ জন। শনিবার সকালে শ্যামনগর উপজেলার আটুলিয়ায় ও দুপুরে সাতক্ষীরা-যশোর মহাসড়কের তুজুলপুরে এই দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন-...

চট্টগ্রামে মাদরাসাছাত্রকে গলা কেটে হত্যার অভিযোগ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক মাদরাসাছাত্রকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের আল্লামা হযরত শেখ অছিয়র রহমান ফারুকী (রহ.) এতিমখানা ও হেফজখানায় এ ঘটনা ঘটে। নিহত ইফতেখার মালিকুল মাশফিক...

হাতীবান্ধায় ছাত্রলীগ-ছাত্রদলের ধাওয়া পাল্টাধাওয়া, আহত ৫

লালমনিরহাটের হাতীবান্ধায় ছাত্রলীগ ও ছাত্রদলের ধাওয়া পাল্টা-ধাওয়ায় দু’পক্ষের কমপক্ষে পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। শনিবার দুপুরের দিকে হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশের মতো হাতীবান্ধায় দলীয় কার্যালয়...

রাজশাহীতে সড়কের পাশ থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

রাজশাহীতে সড়কের পাশ থেকে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী-আমনূরা সড়কের গোদাগাড়ী উপজেলার ভুতপুকুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নূর ইসলাম (৪০) চাঁপাইনবাবগঞ্জ...

ইউক্রেনের ২ শহরে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

অনলাইন ডেস্ক : ইউক্রেনের দুটি শহরে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে শনিবার থেকে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এপি। শহর দুটি হলো- ইউক্রেনের দক্ষিণ-পূর্বের কৌশলগত বন্দর মারিউপোল...

ইউক্রেনের মারিওপোল বন্দর নগরী অবরুদ্ধ করে রেখেছে রুশ বাহিনী

অনলাইন ডেস্ক : ইউক্রেনের কৌশলগত বন্দর নগরী মারিওপোল রুশ বাহিনী ঘিরে ফেলেছে। গত কয়েক দিনের নির্মম হামলার পর রুশ সেনাবাহিনী শহরটি অবরুদ্ধ করে। নগরীর মেয়র শনিবার এ কথা জানিয়ে মানবিক করিডোর তৈরির আহবান জানিয়েছেন।...

পিরোজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

পিরোজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যানসহ দুজন নিহত হয়েছেন। শনিবার সকাল ও শুক্রবার রাতে এই সব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। নিহতরা হলেন- ভান্ডারিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত রুস্তম আলী...

ব্রিটিশ মিউজিয়ামে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত

যুক্তরাজ্যের ব্রিটিশ মিউজিয়ামে দেশটির বাংলাদেশ হাইকমিশন ও ক্যামডেনের বরো এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, এই প্রথমবারের মতো ব্রিটিশ মিউজিয়ামে বাংলাদেশের স্বাধীনতা উদযাপন করা হয়েছে।...

রাশিয়ায় বিবিসিসহ একাধিক বিদেশি গণমাধ্যম নিষিদ্ধ

এপি, মস্কো : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটিতে বিভিন্ন বিদেশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর দমনমূলক ব্যবস্থা তীব্রতর করেছেন। এছাড়া দেশটিতে ‘ভুয়া’ প্রতিবেদন ছড়ানোকে অপরাধ গণ্য করে একটি আইন পাস করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম...

পশুর নদীতে কয়লাবাহী লাইটার জাহাজডুবি

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে কয়লাবাহী ‘এমভি নওমী’ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বন্দরে হারবারিয়া-৪ এই ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা জানান, লাইটার জাহাজ এমভি ‘নওমী’ হারবারিয়া- ৫ এ অবস্থানরত পানামা...

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৪ কোটি ৩৩ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক : ওমিক্রন সংক্রমণের সঙ্গে সঙ্গে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৪ কোটি ৩৩ লাখ ছাড়াল। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের...