সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিচ্ছেন ইলন মাস্ক

ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার জন্য সোমবার ৪৪ বিলিয়ন ডলারের একটি চুক্তিতে পৌঁছেছেন ইলন মাস্ক।

এর আগে ইলন মাস্ক জানিয়েছেন, বাকস্বাধীনতার প্ল্যাটফর্ম হিসাবে টুইটারের মালিকানা ব্যক্তি মালিকানাধীন হতে হবে।

মাস্ক টুইটারের সাথে এক যৌথ বিবৃতিতে বলেছেন, তিনি স্বয়ংক্রিয় ‘স্প্যাম’ অ্যাকাউন্টগুলো থেকে পরিত্রাণ এবং আস্থা বাড়াতে জনসাধারণের জন্য এর অ্যালগরিদমগুলো উন্মুক্ত করার পর নতুন বৈশিষ্ট্যগুলোর সাথে পরিষেবাটিকে ‘আগের চেয়ে উন্নত’ করতে চান।

৫০ বছর বয়সী মাস্ক বলেন, টুইটার হচ্ছে একটি বিতর্কের ফোরাম। আমি আশা করি, আমার সবচেয়ে কড়া সমালোচকও টুইটারে থাকবে। কারণ এটাই হচ্ছে বাক স্বাধীনতা।

দুই সপ্তাহ আগে ইলন মাস্ক আনুষ্ঠানিকভাবে টুইটার কিনে নেয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন।

ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী, ইলন মাস্ক বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, যার সম্পদ প্রায় ২৭৪ বিলিয়ন ডলার।