সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

শাহরুখের বাড়ির নামফলক বদলাতেই খরচ ২৫ লাখ

অনলাইন ডেস্ক :

বলিউড বাদশাহ শাহরুখ খানের মুম্বাইয়ের বাসভবন মান্নাতের নামফলক বদল করা হয়েছে। ভক্তরা সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে এই ঘটনা। বিনোদনভিত্তিক পোর্টাল বলিউড লাইফ এক প্রতিবেদনে দাবি করেছে, স্ত্রী গৌরী খানের তত্ত্বাবধানে নামফলকের ডিজাইন করা হয়েছে। পরিবারের মানদ-ের সাথে মানানসই কিছু চেয়েছিলেন গৌরী; মিসেস খানের ক্লাসিক পছন্দ প্রশংসা পাচ্ছে। মান্নাতের নতুন নামফলকে খরচ পড়েছে ২০ থেকে ২৫ লাখ রুপি। এবারই প্রথম নয়, এর আগেও পরিবর্তন করা হয়েছিল মান্নাতের নেমপ্লেট। গুজরাটের ব্যবসায়ী নারিমান দুবাসের কাছ থেকে এই বাংলোটি কেনেন কিং খান। চার বছর আইনি জটিলতার কারণে নাম পালটাতে পারেননি শাহরুখ। শেষ পর্যন্ত ২০০৫ সালে পাকাপাকিভাবে ‘ভিলা ভিয়েনা’র নাম বদলে হয় ‘মান্নাত’। শাহরুখ খান বর্তমানে তিন সিনেমার শুটে ব্যস্ত সময় পার করছেন, যার মধ্যে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে আগামী বছরের জানুয়ারিতে।