Skip to content

Upcoming
Paraguay
0-0
France
Source: ESPN

ফোকাস

এক দফা দাবি: আন্দোলনকারীরা এখন শাহবাগে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। রাজধানীর শহীদ মিনারে বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের এক দফা দাবিতে আন্দোলন ঘোষণার পর শাহবাগ অভিমুখে পদযাত্রা করেন হাজার হাজার জনগণ। বৈষম্যবিরোধী...

শহীদ মিনারে সর্বস্তরের মানুষের সমাগম

অনলাইন ডেস্ক : ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। শনিবার বিকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকার নানা পেশাজীবীরা আসতে শুরু করেন শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানাতে। এতে শিল্পী, শিক্ষার্থী,...

শিক্ষার্থীদের পক্ষ থেকে ‘অসহযোগ আন্দোলনের’ জরুরি নির্দেশনা

‘অসহযোগ আন্দোলন’ সফল করার লক্ষ্যে জনগণকে বেশ কিছু জরুরি নির্দেশনা দিয়েছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলন। নির্দেশনায় সারাদেশে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে ব্যাপক পদক্ষেপের রূপরেখা দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এক ফেসবুক...

ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ: গুরুত্বপূর্ণ মোড়গুলো অবরোধ

অনলাইন ডেস্ক : শনিবার ঢাকা শহরের বিভিন্ন এলাকার রাস্তায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। দুপুরে রাজধানীর মিরপুর ১০ চত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। দুপুর সাড়ে ১২টা...

শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে শহীদ মিনারে রিকশাচালকদের ভিড়

অনলাইন ডেস্ক : শনিবার বেশ কিছু সংখ্যক রিকশাচালক শহীদ মিনারে জড়ো হয়ে আন্দোলনে যোগ দেন। বিক্ষোভকারীদের সঙ্গে স্লোগান দিতে দেখা গেছে রিকশাচালকদের। রিকশাচালক মনতাজার হোসেন বলেন, ‘আমি রংপুর থেকে এসেছি। আমার ভাই আবু সাঈদকে...

৯ দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে এবং ৯ দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। রাজশাহী প্রকৌশল...

ভোলায় ট্রলারডুবিতে নিখোঁজ ৮ জেলে, জীবিত উদ্ধার ৫

ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনার শিবচর এলাকায় ১৩ জেলেসহ মাছধরার একটি ট্রলার ডুবে গেছে। এতে নিখোঁজ হয়েছেন আটজন। শুক্রবার (৩ আগস্ট) দুপুরে চরফ্যাশনের ঢালচরের দক্ষিণে সাগর মোহনার শিবচর এলাকায় ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়।...

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত খাগড়াছড়ি পৌর এলাকা, পানিবন্দি হাজারো পরিবার

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার বিস্তৃীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। চেঙ্গী ও মাইনি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চেঙ্গী নদীর পানি উপচে পড়ে পৌর এলাকার...

সাংবাদিক হত্যার বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদীসহ নিহত সাংবাদিকদের হত্যার বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিকরা। শুক্রবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে গণমাধ্যম কর্মীদের...

হবিগঞ্জে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত ৫০, আ. লীগ কার্যালয়ে আগুন

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজ শেষে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে ছাত্ররা...

সিলেটে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষে আহত ২০, আটক ৭

সিলেটে আন্দোলনকারী শিক্ষার্থী-জনতার সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষে এক সাংবাদিক গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় সাতজনকে আটক করেছে পুলিশ। নগরীর আখালিয়া এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কে আন্দোলনকারী ছাত্র-জনতার মিছিলে বাধা দিলে এই সংঘর্ষ শুরু...

খুলনায় বৈষম্যবিরোধী সমাবেশে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, কাঁদানে গ্যাস নিক্ষেপ

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২ আগস্ট) বিকাল সোয়া ৩টার দিকে যখন শিক্ষার্থীদের একটি বিশাল মিছিল গাল্লামারী এলাকায় পৌঁছালে সংঘর্ষের সূত্রপাত হয়। মিছিলটি...