সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

শ্রদ্ধা ও ভালোবাসায় ক্রীড়াঙ্গনে জাকারিয়া পিন্টুর শেষ বিদায়

নিজস্ব প্রতিবেদক:

এক কিংবদন্তির প্রয়ানে শোকস্তব্ধ ক্রীড়াঙ্গন। সোমবার দুপুরে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু।

আজ (মঙ্গলবার) কিংবদন্তি এই ফুটবলারকে শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছেন খেলার জগতের মানুষরা।

ক্রীড়াঙ্গনে দুটি জানাজা অনুষ্ঠিত হয়েছে জাকারিয়া পিন্টুর। প্রথমটি তার প্রিয় ক্লাব মোহামেডানে, দ্বিতীয়টি বাফুফে ভবনের মাঠে।

বিভিন্ন ফেডারেশন, অ্যাসোসিয়েশন, সংগঠন, পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রয়াত এই ফুটবলারকে।