Skip to content

Upcoming
France
0-0
England
Source: ESPN

শীর্ষ খবর

এটা হতাশাজনক, এক মাসেও তদন্তে কোনো অগ্রগতি নেই: ফারদিনের বাবা

ফারদিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হলেও তদন্তকারী সংস্থা এক মাস পার হলেও কোনও অগ্রগতি করতে পারেনি বলে জানিয়েছেন নিহত বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের বাবা কাজী নুরুদ্দিন। মঙ্গলবার বুয়েট ক্যাম্পাসে এক মানববন্ধনে তিনি বলেন, ‘এটি...

গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন ৪ জানুয়ারি: ইসি সচিব

আগামী ৪ জানুয়ারি গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম। ওইদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এবং...

কুমিল্লায় ট্রেনের সঙ্গে সিএনজির সংঘর্ষে নিহত ৩

কুমিল্লার মনোহরগঞ্জে ট্রেনের সঙ্গে সিএনজির সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার সকাল ১০ টায় লাকসাম-নোয়াখালী রেললাইনের কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলার তুঘুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাকছুদুর রহমান (৬৫),হাবিবুর...

দুর্নীতি মামলায় জামিন পেলেন হাজী সেলিম

দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে জামিন দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে ১০ বছর দণ্ড দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে হাজী সেলিমকে আপিলের অনুমতি দেয়া হয়েছে। আপিলের অনুমতি চেয়ে...

কক্সবাজারে ২৮ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় বছর পর বুধবার (৭ ডিসেম্বর) এক দিনের সফরে কক্সবাজার আসছেন। এ সফরে ২৮ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এক হাজার ৩৮৩ কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্পের কাজ শেষ হয়েছে। একইসঙ্গে ৫৭২...

রাস্তাঘাটে সমাবেশের অনুমতি পাবে না বিএনপি: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মাঠ ছাড়া রাস্তাঘাটে সমাবেশ করার অনুমতি বিএনপি পাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া অন্য কোনো স্থানের নাম প্রস্তাব বিএনপি এখনো...

রাবির উর্দু বিভাগের শিক্ষার্থীরা অনশনে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় ফল বিপর্যয়ের সমাধান না পেয়ে আমরণ অনশনে বসেছেন উর্দু বিভাগের শিক্ষার্থীরা। তবে তাদের অনশন ভাঙাতে এসে ব্যর্থ হয়ে ফিরে গেলেন শিক্ষকরা। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা...

ওয়াসার এমডি বিষয়ে দুদকের অনুসন্ধান অগ্রগতি জানতে চেয়েছেন হাইকোর্ট

ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের বিরুদ্ধে চলমান অনুসন্ধানের হালনাগাদ প্রতিবেদন মঙ্গলবার জমা দিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার ২০০৯ সাল থেকে ওয়াসার এমডি হিসেবে...

কুমিল্লায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫

কুমিল্লায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বুড়িচংয়ের ফরিজপুর এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফেজ আবু নাঈম পার্শ্ববর্তী সোন্দ্রম গ্রামের...

ছিটকিনি খুলতে না পেরে আগুন পুড়ল ২ শিশু

মাদারীপুর সদর উপজেলায় ছিটকিনি আটকানো অবস্থায় ঘরের ভেতরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের বয়স আনুমানিক এক ও দুই বছর।...

ফারদিন হত্যার তদন্তে অগ্রগতি করেছে আইনশৃঙ্খলা বাহিনী: র‌্যাব

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর হত্যা মামলার তদন্তকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অগ্রগতি করেছে। বিষয়টি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন। সোমবার রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাবের মিডিয়া অফিসে...

সব বাধা ডিঙিয়ে ১০ ডিসেম্বর সমাবেশ করতে প্রস্তুত বিএনপি: মির্জা আব্বাস

সরকারের সব ধরনের দমন-পীড়ন ও ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ডিঙিয়ে ঢাকায় ১০ ডিসেম্বর সমাবেশ করতে বিএনপি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দলটির সিনিয়র নেতা মির্জা আব্বাস। সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির এ নেতা...