সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চুয়াডাঙ্গায় ৭৮ কেজি ভারতীয় রুপার অলংকার উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভারতীয় ৭৭ কেজি ৭০০ গ্রাম রুপার অলংকার উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দর্শনার মো. সোহাগ হোসেনের বাড়ি থেকে রুপার অলংকারগুলো উদ্ধার করে বিজিবি-৬ সদস্যরা। তবে সোহাগকে আটক করতে পারেনি তারা।

সোহাগ দর্শনা পৌরসভার মোবারকপাড়ার গেদু মিয়ার ছেলে বলে জানা গেছে।

বুধবার রাত ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় রুপার একটি বড় চালান পাচার হচ্ছে এমন একটি খবর সন্ধ্যায় জানতে পারে বিজিবি। এমন সংবাদ পেয়ে ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল দর্শনা মোবারকপাড়ায় অভিযান চালায়। এ সময় তারা সোহাগের বাড়ি থেকে ৭৭ কেজি ৭০০ গ্রাম রুপার অলংকার উদ্ধার করে।

এতে আরও বলা হয়, এ ঘটনায় পলাতক মো. সোহাগকে আসামি করে মামলা করবেন সুবেদার মো. জহির উদ্দিন বাবর। আর উদ্ধার রুপার অলংকার চুয়াডাঙ্গার ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

—-ইউএনবি