সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

চীনের ভাইস মিনিস্টার শুক্রবার ঢাকা আসছেন

চীনের ভাইস মিনিস্টিার সান ওয়েইডং শুক্রবার দুই দিনের সরকারি সফরে ঢাকা আসছেন। ঢাকায় অবস্থানকালে তিনি দ্বিপক্ষীয় বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন।

এছাড়া তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে যে, আগামী শনিবার বৈঠকটি হতে পারে।

সম্প্রতি, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন যে সহযোগিতার জন্য বাংলাদেশ ও চীনের উচিত কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করা এবং নতুন প্রবৃদ্ধির ক্ষেত্রগুলো অন্বেষণ করা।

তিনি বলেন, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই), গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ (জিএসআই) এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ (জিসিআই) এর অধীনে সহযোগিতার সুযোগ অন্বেষণ চালিয়ে যেতে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

বিশেষত রাষ্ট্রদূত আরও বলেন, তারা বাংলাদেশে শিল্পের মানোন্নয়ন এবং ডিজিটালাইজেশন প্রক্রিয়ার উন্নয়নে এবং ‘মেড ইন বাংলাদেশ’-এর গুণমান ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ইচ্ছুক।

—–ইউএনবি