সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’: রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক চাঁদ গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার জেলার হড়গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম।

তিনি বলেন, এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত বলা হবে।

উল্লেখ্য, শুক্রবার (১৯ মে) বিকালে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপির জনসভায় রাজশাহী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে কয়েকটি মামলা করা হয়েছে।

—ইউএনবি