সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ফলাফল যাই হোক না কেন মেনে নেব: জিসিসি নির্বাচনে ভোট দেওয়ার পর আজমত

গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লাহ খান বলেছেন, ফলাফল যাই হোক না কেন তিনি মেনে নেবেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে টঙ্গী দারুস সালাম মাদরাসা কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি সবসময় জনগণের মতামতকে সম্মান করি এবং আজ যেই নির্বাচিত হোক না কেন, আমি ফলাফল মেনে নেব।’

জানা গেছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাচ্ছে এবং ভোটারদের দীর্ঘ লাইন দেখে অনুমান করা যায় যে গাজীপুরে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, ‘আমি একজন রাজনৈতিক কর্মী এবং আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং আপনারা (জনগণ) দেখেছেন যে আমি যখন নির্বাচনী প্রচারণায় বের হয়েছি, তখন একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি সবসময় জনগণের পাশে ছিলাম।’

উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

—–ইউএনবি