সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

সারাদেশ

খুলনায় জাপার অফিসে হামলা, পুলিশের লাঠিচার্জ, ১৫ জন আহত

খুলনা নগরীর ডাকবাংলো এলাকায় জাতীয় পার্টির অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। হামলাকারীরা পার্টি অফিস থেকে প্লাস্টিকের কিছু চেয়ার ও ব্যানার-প্লাকার্ড নিয়ে বাইরে পুড়িয়ে ফেলে। শনিবার বিকালে ঘটনার সময় পুলিশ লাঠিচার্জ...

বাইউস্টের ফল-২০২৫ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত বিশ্ববিদ্যালয় ‘বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)’, কুমিল্লা এর ফল-২০২৫ সেশনের স্নাতক (সম্মান) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ আগস্ট ২০২৫ তারিখ সকাল ১০.০০ ঘটিকায়...

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে খুলছে সুন্দরবনের দুয়ার, স্বস্তি ফিরছে জেলে পরিবারে

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনের দুয়ার খুলছে জেলে, বাওয়ালি ও পর্যটকদের জন্য। আগামী পহেলা সেপ্টেম্বর থেকে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ এবং সব ধরনের পর্যটন কার্যক্রমের অনুমতি দেওয়া হবে। বন বিভাগের এই সিদ্ধান্তে...

খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমানের দায়িত্ব গ্রহণ

খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমান আজ (রবিবার) দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণকালে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা...

সাংবাদিকদের অজ্ঞাতে রেখে কোম্পানীগঞ্জে দরজা বন্ধ করে আইনশৃঙ্খলা কমিটির সভা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সাংবাদিকদের অজ্ঞাতে রেখে  এই প্রথমবারের মতো কোন সাংবাদিক এবং স্থানীয় সাংবাদিক সংগঠের  কোনো প্রতিনিধি ছাড়াই অনুষ্ঠিত হলো উপজেলা আইনশৃঙ্খলা কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা। রোববার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ ভবনের...

কালীগঞ্জে জামায়াত নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ কালীগঞ্জে জামায়াত নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম মতবিনিময় করেছেন। এসময় জামায়াত নেতৃবৃন্দ নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা জানান এবং বই উপহার দেন। রোববার (৩১ আগস্ট) দুপুরে...

রংপুরে দাদনব্যাবসীকে হত্যা মামলায় ক্ষুদ্র ব্যবসায়ীর যাবজ্জীবন

রংপুর ব্যুরো: রংপুরের চাঞ্চল্যকর দাদন ব্যবসায়ি সিরাজুল হত্যা মামলায় ফরিদ মিয়া নামে এক ক্ষুদ্র ব্যাবসায়িকে যাবজ্জীবন করাদন্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল রোববার দুপুরে রংপুর সিনিয়র দায়রা জজ আদালেতের বিচারক ফজলে খোদা এই আদেশ দেন। কোর্ট...

দাবি আদায় না হওয়া পর্যন্ত পবিপ্রবির বাবুগঞ্জ ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি: কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বরিশালের বাবুগঞ্জস্থ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বাবুগঞ্জ ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার (৩০ আগস্ট) রাতে অ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভবনসমূহে...

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ কালীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম মতবিনিময় করেছেন। রোববার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন...

নুরের ওপর হামলার প্রতিবাদে বাবুগঞ্জে মহাসড়ক অবরোধ করে গন‌অধিকার পরিষদের বিক্ষোভ

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর ঢাকার কাকরাইলে হামলার প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার রামপটি এলাকার মহাসড়কের যান চলাচল বন্ধ করে বিক্ষোভ...

খুলনায় দিনমজুরের বসত বাড়ি ভেঙে জমি দখল ও হত্যা চেষ্টা

খুলনা জেলার পাইকগাছা উপজেলার সৈয়দখালী  গ্রামে দিনমজুরের ঘর ভেঙে ও ধানের চারা উপড়ে ফেলে দিয়ে ইউনিয়ন সচিব মো: শামীমুজ্জান শেখ বসতভিটা দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার  (১৩ ই আগস্ট ) এ সন্ত্রাসী...

আওয়ামী লীগের ঘাঁটিতে বিরোধীদের ঝড়

পারভেজ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর শহীদের একচেটিয়া দখলে থাকা এ আসনে এবার নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সক্রিয় হয়ে আওয়ামী লীগের বহু বছরের ‘দুর্গ’ ভাঙতে মাঠে নেমেছে। জানা যায়, শ্রমিক অধ্যুষিত শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনে গত তিন দশকে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনে টানা জয়ী হয়েছেন আওয়ামী লীগের আব্দুর শহীদ। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে গ্রেপ্তার করা হলে এলাকায় আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব দ্রুত কমতে শুরু করে। বিরোধী শিবির এখন এ সুযোগকে কাজে লাগিয়ে শক্ত ঘাঁটি গড়ার চেষ্টা চালাচ্ছে। *মৌলভীবাজার-৪ আসনে বিএনপি ও জামায়াত ঐতিহ্যগতভাবে সক্রিয় থাকলেও এবার এনসিপির প্রীতম দাশ তরুণ ভোটারদের মাঝে বাড়তি জনপ্রিয়তা অর্জন করছেন। তার অতীতের সংগ্রাম ও নির্যাতনের ইতিহাস তাকে অন্যদের থেকে আলাদা করেছে। ফলে এ আসনে ভোটের সমীকরণ এবার নতুন দিকে মোড় নিতে পারে। এ আসনে রয়েছেন বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশী। বিএনপির হয়ে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে আছেন সাবেক দলীয় প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী ও সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু। তাদের দাবি, অতীতে নানা ত্যাগ স্বীকারের পর এবার দল তাদের অবদান মূল্যায়ন করবে। এ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুর রব। এই আসনে আলোচনায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব । তরুণ এই নেতা শুধু নতুন রাজনৈতিক শক্তির প্রতীকই নন, অতীতে তিনি ছিলেন ব্যাপক নির্যাতনের শিকার। তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ২৫ হাজার গাছ রক্ষার আন্দোলন, ২০২২ সালের সিলেটের বন্যায় মানুষের পাশে থাকা প্রীতম দাশ আওয়ামীলীগের সাজানো মামলায় দীর্ঘদিন জেল খাটলেও তিনি সংগঠনের আদর্শ ও মানুষের অধিকার আদায়ের আন্দোলন থেকে সরে যাননি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘নবম ও একাদশ জাতীয় নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়েছিল দল। সূক্ষ্ম কারচুপির মাধ্যমে আমাকে হারানো হয়। আমার বিরুদ্ধে শতাধিক মিথ্যা মামলা দেওয়া হয়। ২০১৪ সালে বিশেষ আইনে গ্রেপ্তার করে আমাকে ১৪ মাস জেলে রাখা হয়। এই সময় আমার ছোট ভাই উপজেলা চেয়ারম্যান  শামিম  আহমেদ চৌধুরী মারা গেলেও জানাজায় অংশ নিতে দেওয়া হয়নি। সবকিছুর পরও আমি দলের আদর্শ থেকে সরে যাইনি। এবারও দল আমার ত্যাগের মূল্যায়ন করবে বলে বিশ্বাস করি।’ আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. মহসিন মিয়া মধু বলেন, ‘২০০১ সালে আমি ধানের শীষের প্রার্থী ছিলাম। রাজনীতির ৫০ বছরের অভিজ্ঞতা আছে। বারবার জেল খেটেছি, তবুও জনসেবার কাজ চালিয়ে গেছি। মেয়র থাকা অবস্থায় গরিব ও অসহায়দের জন্য কম্বল বিতরণ, ইফতার আয়োজন, ত্রাণ বিতরণ করেছি। আমি মাঠে কাজ করছি এবং মানুষ আমাকে চায়। জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুর রব বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। বৈষম্যহীন সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চায়। জামায়াত অতীতে যেমন মানুষের পাশে ছিল, এবারও আমরা জনগণের সেবায় কাজ করব। বিশ্বাস করি, মানুষ এবার আমাদের ওপর আস্থা রাখবে।’ প্রীতম দাশ বলেন, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় লড়ছি। নির্যাতন, মামলা ও কারাবাস আমার মনোবল ভাঙতে পারেনি। কেন্দ্রীয় সিদ্ধান্ত পেলে মাঠে নেমে জনগণের সঙ্গে থেকেই নির্বাচন করব। সব মিলিয়ে আওয়ামী লীগের বহু বছরের নিরাপদ ঘাঁটি মৌলভীবাজার-৪ আসন এবার বিরোধীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও সম্ভাবনার আসন হয়ে উঠেছে। পারভেজ আহমেদআওয়ামী লীগের ঘাঁটিতে বিরোধীদের ঝড়