Skip to content

মৌলভীবাজার

কুলাউড়ায় বালু উত্তোলনে চুক্তি ভঙ্গ, ইজারাদারকে এক লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি কুলাউড়ায় মনু নদীতে ইজারা চুক্তি ভঙ্গ করে রাজাপুর সেতুর পাশে অবৈধভাবে মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগে ইজারাদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো....

মৌলভীবাজার প্রেসক্লাবে ভুক্তভোগি দুই নারীর সংবাদ সম্মেলন

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ক্ষমতার অপব্যবহারে ২’শ মামলা ও ছেলেকে হত্যার অভিযোগ জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: ৫’শ কোটি টাকার সম্পত্তির লোভে আমেরিকান প্রবাসী যুবককে খুন করা হয়েছে। খুনের মাস্টার মাইন্ড হিসেবে অভিযোগ উঠেছে পতিত...

সাংবাদিক মোস্তফা মামুনের পিতার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:  দেশের খ্যাতিমান সাংবাদিক ও লেখক মোস্তফা মামুনের বাবা, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে...

হাসপাতালে সাংবাদিকরা গেলে খাবার ওজন দিচ্ছেন টিএইচও ডা. জাকির হোসেন।

কুলাউড়া হাসপাতালে রোগীদের নিম্নমানের খাবার দেয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: কুলাউড়ার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের রোগীদের নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ পাওয়া গেছে। রোগীদের খাবার সরবরাহ করার জন্য ২০২৪-২৫ অর্থ বছরে জুনেদ জাহিদ ট্রেডার্স নামে এক ঠিকাদার প্রতিষ্ঠানকে ইজিপি...

কুলাউড়ায় শিক্ষার্থী আনজুম হত্যার বিচার চেয়ে আদালতের সামনে বিক্ষোভ

  জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: কুলাউড়ায় বহুল আলোচিত দশম শ্রেণীর শিক্ষার্থী নাফিসা জান্নাত আনজুম (১৫) হত্যাকারী জুনেল মিয়ার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও  প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থী, সচেতন যুব সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠনসহ এলাকাবাসী।...

কমলগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে দুই ঘন্টা অবস্থান কর্মসূচি

পারভেজ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের জন্য নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী গ্রেড উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের দাবিতে দুই ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- অ্যাসোসিয়েশনের কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্যাম কান্ত সিংহ, সাধারন সম্পাদক মোস্তাকিম আহমদ, সহ-সভাপতি  মইন উদ্দিন খাঁন, উপদেষ্ট আনজুমান আরা রুবি, সৈয়দ মিজানুর রহমান, আব্দুল মুমিন, অনিরুদ্ধ রায় প্রমোদ চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা আরও বলেন, প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ধারাবাহিকতা বজায় রেখে উচ্চতর গ্রেড প্রদান সময়ের দাবি।বক্তারা দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্যাম কান্ত সিংহ বলেন, স্বাস্থ্য অধিদফতরের অধীনে সারাদেশে প্রায় ২৬ হাজার স্বাস্থ্য সহকারী আছেন। তারা শিশু, গর্ভবর্তী নারী ও কিশোরীদের টিকাদান এবং কমিউনিটি ক্লিনিকে কাজ করেন। বিভিন্ন সময়ে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল উন্নতির জন্য স্বাস্থ্য সহকারীরা আন্দোলন করলেও তা প্রতিশ্রুতি এবং আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। উল্লেখ্য, স্বাস্থ্য সহকারীদের এই দাবি দীর্ঘদিন ধরে চলে আসছে, যা মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আড়াইশো টাকা আয়ে চার জনের সংসার চালায় কিশোর তোফাজ্জল!

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : একটি ভাঙাচোরা বাইসাইকেলই তার ভরসা। এ সাইকেল চালিয়ে ১৫ কিলোমিটার দুরের দূর্গম খাসিয়া পল্লীতে কাজ করে দুই-আড়া মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দী গ্রামের আলী আহমেদ (৬৫) এর ছেলে...

কমলগঞ্জে ‘আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন

  পারভেজ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় “আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার”-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১২টায় ভানুগাছ কলেজ রোডস্থ আব্দুল্লাহ মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেনিং সেন্টারের পরিচালক ফয়ছল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ মাসুক মিয়া। মোঃ আবুল হোসেন এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির সহ–সভাপতি কাজী মোঃ মামুনুর রশীদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু তালেব, সাবেক পৌর কাউন্সিলর গোলাম মুগনি মুহিত, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ পৌরসভার হিসাবরক্ষক মোঃ কয়ছর আহমেদ, কমলগঞ্জ গ্রামডাক্তার কল্যান সমিতির সভাপতি চম্পা লাল দে, পল্লী চিকিৎসক মোঃ নূরুল ইসলাম পুতুল এবং ব্যবসায়ী জুবায়ের আহমেদ প্রমুখ। আলোচনা শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগত অথিতিদের ক্রেষ্ট তুলেদেন পরিচালক ফয়ছল আহমেদ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ভানুগাছ জামিয়া তাজবিদুল  কোরআন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ কাওছার আহমেদ। এই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে কমলগঞ্জের তরুণ-তরুণীদের জরুরি চিকিৎসা সহায়তা বিষয়ে সচেতন ও দক্ষ করে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।