সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

সাংবাদিক মোস্তফা মামুনের পিতার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

oplus_0
জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
 দেশের খ্যাতিমান সাংবাদিক ও লেখক মোস্তফা মামুনের বাবা, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কুলাউড়াস্থ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
এদিকে মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। শনিবার বিকেল ৬টায় পৌর শহরের দক্ষিণবাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন এর নেতৃত্বে জেলা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সুশীল চন্দ্র দে, মরহুমের ছোট ছেলে কবি, এডভোকেট মোস্তফা মহসিনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।মোহাম্মদ আব্দুল হান্নান কুলাউড়া শহরের রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কর্মজীবনে তিনি একজন সৎ, আদর্শবান ও নিবেদিত প্রাণ শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন।প্রয়াত আব্দুল হান্নান দৈনিক কালের কণ্ঠের সাবেক উপ-সম্পাদক, দেশ রূপান্তরের সাবেক সম্পাদক এবং প্রস্তাবিত বাংলা ও ইংরেজি দৈনিকের সম্পাদক মোস্তফা মামুনের বাবা।
শনিবার বাদ মাগরিব কুলাউড়া শহরের উত্তর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাত দশটায় নিজ গ্রামের বাড়ি কাদিপুর ইউনিয়নের ফরিদপুরে দ্বিতীয় জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের রুহের মাগফিরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন তাঁর বড় ছেলে সাংবাদিক মোস্তফা মামুন।