মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

তারা মিয়া
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
আজ রোববার ভোর ৩টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া (২০) কুলাউড়া উপজেলার মুরইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।
৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, ভারতে ময়নাতদন্তসহ অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর ভারতীয় পুলিশ নিহতের মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করবে।
এনএনবাংলা/এফএস
