Skip to content

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

ছবি: সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। রোববার (৩ মে) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলটি।

তবে ঘোষিত স্কোয়াডের সব সদস্য প্রথম বহরে আসেননি। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ফাইনাল থাকায় কয়েকজন খেলোয়াড় এখনো পাকিস্তানেই অবস্থান করছেন। ফাইনাল শেষে তারা পরবর্তী বহরে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এই সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। তবে সবচেয়ে বড় চমক দেখা যাবে ডাগআউটে। সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ এবার কোচ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।

বাংলাদেশ সফরের জন্য ঘোষিত দলে চারজন নতুন খেলোয়াড়কেও অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ মে থেকে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (২০২৫–২৭) চক্রের অন্তর্ভুক্ত।

পাকিস্তান টেস্ট স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

এনএনবাংলা/