সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দাবায় দুই বিভাগে শিরোপা জিতল রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ

 

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃস্কুল ব্যাডমিন্টন ও দাবা প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ। দাবা ইভেন্টের দুইটি বিভাগে চ্যাম্পিয়ন হয়ে প্রতিষ্ঠানটি নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

রাজধানীর সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার বড়দের দাবা বিভাগে চ্যাম্পিয়ন হন সাকলাইন মোস্তফা সাজিদ এবং ছোটদের বিভাগে শিরোপা অর্জন করেন মুহাইমিন নিমিত ভূঁইয়া। এছাড়া মেয়েদের বড় বিভাগে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে ভালো পারফরম্যান্স দেখান মাসতুরা আফরিন।

০৬ এপ্রিল ২০২৬ সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। পরে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম। জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্লাস্টিড পিটার রিবেরু এবং কোতোয়ালি থানা শিক্ষা অফিসার ফারহানা শাহীন লিপি।

রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আহমেদ সেহেলী নাজনীন শিক্ষার্থীদের এই অর্জনে গর্ব প্রকাশ করে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন সাফল্য ধরে রাখতে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে।