সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ফুটবলারদের ‘ক্রীড়া ভাতা’ দিচ্ছে সরকার, তালিকায় নেই হামজা-শমিত

 

ক্রীড়াবিদদের আর্থিক অনিশ্চয়তা দূর করে খেলাধুলায় পেশাদারিত্ব বজায় রাখতে সরকারের ‘ক্রীড়া ভাতা’ কর্মসূচির আওতা আরও সম্প্রসারণ করা হয়েছে। দ্বিতীয় ধাপে নতুন করে আরও ১৭১ জন খেলোয়াড়কে এই ভাতার অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এই বিশেষ সুবিধার আওতায় ক্রীড়াবিদের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩০০ জনে।

রোববার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নতুন অন্তর্ভুক্ত খেলোয়াড়দের হাতে ‘ক্রীড়া কার্ড’ ও ১ লাখ টাকা করে ভাতার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নতুন তালিকায় ফুটবল, হকি ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ডিসিপ্লিনের প্রতিভাবান ও অভিজ্ঞ খেলোয়াড়রা জায়গা পেয়েছেন।

ফুটবলাররা সাধারণত ক্লাব থেকে প্রতি মৌসুমে বড় অঙ্কের পারিশ্রমিক পেলেও চলতি মৌসুমে ক্লাবগুলোর আর্থিক সংকটের কারণে বেতন দিতে হিমশিম খাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় নারী ও পুরুষ মিলিয়ে ৩৬ জন ফুটবলার এই ভাতার আওতায় এসেছেন। তবে তালিকায় রাখা হয়নি প্রবাসী তারকা ফুটবলার হামজা চৌধুরী ও শমিত সোমদের।

এবারের তালিকায় বিশেষ চমক হিসেবে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে জাতীয় নারী হকি দল। দলটি আজ রাতেই এশিয়ান গেমসের বাছাইপর্বে অংশ নিতে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। দেশ ছাড়ার আগে এই স্বীকৃতি তাদের জন্য বড় প্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে।

সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে মোট ৫০০ ক্রীড়াবিদকে এই মাসিক ভাতার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত ৩০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ১২৯ জন খেলোয়াড়ের হাতে কার্ড তুলে দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতি চার মাস পরপর পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে তালিকা হালনাগাদ করা হবে।

এনএনবাংলা/