সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশ

ছবি: বিসিবি

 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে দ্বিতীয় সারির দল নিয়েও স্বাগতিক বাংলাদেশকে ২৬ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। ব্যাটিং ব্যর্থতায় নিশ্চিত জয়ের ম্যাচ হাতছাড়া করেছে টাইগাররা।

টসে জিতে আগে ব্যাটিং করে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে হেনরি নিকোলস ৬৮ ও ডিন ফক্সক্রফট ৫৯ রান করেন। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট নেন।

২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ২১ রানে ২ উইকেট হারায় দলটি। তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত দ্রুত আউট হলে চাপে পড়ে যায় স্বাগতিকরা।

এরপর লিটন দাস ও সাইফ হাসান ৯৩ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। সাইফ হাসান ৭৬ বলে ৫৭ রান করেন, যা ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। তবে সেট হওয়া অবস্থায় আউট হয়ে গেলে আবার চাপে পড়ে বাংলাদেশ।

তাওহীদ হৃদয় শেষদিকে লড়াই চালিয়ে ৬০ বলে ৫৫ রান করেন। কিন্তু অন্য প্রান্ত থেকে সমর্থন না পেয়ে ৪৮.৩ ওভারে ২২১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১০৮ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে দলটি।

নিউজিল্যান্ডের ব্লেয়ার টিকনার ৪ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। এছাড়া নাথান স্মিথ গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেন।

এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

সিরিজের প্রথম ওয়ানডে দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানসহ বিশেষ অতিথিরা। তাদের সামনে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের অধীনে বাংলাদেশের মাঠের লড়াইয়ের শুরুটা হলো হার দিয়ে।

এনএনবাংলা/