সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গোলাম মোর্শেদের কথায় তরুণ মুন্সীর কণ্ঠে লাকী আখান্দের গান

 

সময়টা ১৯৯৮ সাল। দেশীয় সংগীত জগতের অন্যতম কিংবদন্তি লাকী আখান্দ তখন প্রায় নিয়মিতই সন্ধ্যার পরে গানের আড্ডায় মেতে উঠতেন ধানমন্ডির অফিসে। অফিসটি ছিল দেশের আরেক প্রথিতযশা গুণী গীতিকার গোলাম মোর্শেদের। সেখানেই কোন এক সন্ধ্যায় তারই জন্য লেখা গোলাম মোর্শেদের একটি গান সুর করেছিলেন এই কিংবদন্তি। কিন্তু নানা কারণে আর গানটি তার গাওয়া হয়ে হয়ে উঠেনি। ৩৪ বছর আগে লেখা ও সুর করা ‘যার কাছে মন রেখে’ সেই গানটিই এবার মুক্ত হলো জনপ্রিয় শিল্পী তরুণ মুন্সীর কণ্ঠে।

গানটি নিয়ে গোলাম মোর্শেদ বললেন, ‘আমার জীবনের একটা বড় অংশ জুড়ে আছেন লাকী ভাই। শুধু তাকে ভেবেই অনেক গান আমার লেখা হয়েছে। ‘যার কাছে মন রেখে’ গানটি দেখার পর লাকী ভাই নিজেই সুর করেছিলেন সেসময়। কিন্তু তার আর গাওয়া হয়ে উঠেনি। তিনি চলে যাবার পর আমিও গানটি এভাবেই রেখে দিয়েছিলাম। তবে গানটি নিয়ে ভাবনা আমার মধ্যে ছিল সবসময়ই। একটা সময় এসে মনে হলো গানটি যদি প্রকাশ করতেই হয় লাকী ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তবে তরুণ মুন্সীর চাইতে ভালো কেউ গাইতে পারবে না এটি। আমার সেই বিশ্বাস তরুণ রেখেছে। অসাধারণ গেয়েছে সে গানটি । শ্রোতারাও আশা করি গানটি শোনার পর আমার সাথে একমত হবেন প্রত্যাশা করছি।’

গানটির গায়ক তরুণ মুন্সী বললেন, ‘এ এক অন্যরকম অনুভূতি। লাকী ভাইয়ের জন্য লেখা গান আমি কখনো গাইবো তা স্বপ্নেও ভাবিনি। আমাকে গোলাম মোর্শেদ ভাই যখন গানটির কথা বললেন আমি এক অদ্ভুত ভালো লাগায় ডুবে গিয়েছিলাম। ছোটবেলা থেকে যার গান শুনে বড় হয়েছি , যাকে অনুসরণ করেছি মিউজিকের জন্য তারই গান গেয়েছি—এটা আসলে বলে বোঝানো সম্ভব না। আমি বর্তমান সময়কে মাথায় রেখে লাকী ভাইয়ের কম্পোজিশন ঠিক রেখে নিজের মতো করে গেয়েছি গানটি। শ্রোতারা গানটি শুনবেন, তাদের মতামত জানাবেন —সেই অপেক্ষায় রইলাম।’

প্রযোজনা প্রতিষ্ঠান গান জানালা’ র ইউটিউব চ্যানেলে অবমুক্ত হওয়া গানটির মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রুমকী রুসা ও মাশরুর হোসাইন ।

এনএনবাংলা/