কালকিনিতে সন্ত্রাসী কর্মকান্ডের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

Oplus_131072
সন্ত্রাসী কর্মকান্ডের মামলায় বাংলাদেশ যুবলীগ মাদারীপুরের কালকিনি পৌরসভা শাখার সাধারণ সম্পাদক ও কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক মোঃ আজিজুল শরিফকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে পুলিশ জানায়। গ্রেফতার হওয়া আজিজুলের বাড়ি উপজেলার গোপালপুর এলাকায়। সোমবার সকালে তাকে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস থেকে আজিজুল শরীফকে গ্রেফতার করা হয়। কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, গ্রেফতারকৃত আজিজুলের বিরুদ্ধে কালকিনি থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।
