সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

কুড়িগ্রাম গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষাভ মিছিল ও সমাবেশ

কুড়িগ্রামে গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকেল ৫ টায় কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল মতিন ফারুকী, জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান স্বপন ও জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া।

এসময় বক্তরা বলেন, সরকার জনগণের জনরায়কে উপেক্ষা করে জুলাই সদন বাস্তবায়নে গড়িমসি করছে। একইদিনে ২টি নির্বাচন অনুষ্ঠিত হলেও সরকার গণভোটের রায়কে উপেক্ষা করে সংস্কার পরিষদে শপথ গ্রহণ করেননি। এর মাধ্যমে জুলাই শহীদদের রক্তের সাথে এই সরকার বেইমানি করেছে।

বক্তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই, গণভোটের রায়কে উপেক্ষা করা হলে আপনারদের ক্ষমতার মসনদে থাকার কোন অধিকার নেই, আপনারা অবিলম্বে পদত্যাগ করুন, নয়তো ফ্যাসিস্ট সরকারের মতো আপনাদের পরিনাম হবে ভয়াবহ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, জেলা শিবির সভাপতি মোশারফ হোসেন, জেলা এনসিপির সদস্য সচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ প্রমুখ।