সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

অবৈধ কারমাইক্রোবাস ষ্ট্যান্ডে রংপুর মেট্রো ট্রাফিক বিভাগের অভিযান

রংপুর নগরীতে দিন দিন তীব্র আকার ধারণ করছে যানজট। নগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কগুলোতে অবৈধভাবে গড়ে ওঠা কার, মাইক্রোবাস ও সিএনজি স্ট্যান্ড এবং বেপরোয়া অটোরিকশা চলাচলকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সোমবার দুপুরে নগরীর ব্যাংক মোড় সিএনজি স্ট্যান্ড ও মেডিকেল মোড় এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে ট্রাফিক বিভাগের মেট্রোপলিটন পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন উপ-পুলিশ কমিশনার মারুফ আহমেদ।

অভিযান চলাকালে রাস্তার ওপর অবৈধভাবে পার্কিং করা কার ও মাইক্রোবাস সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এ সময় লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা আটক করা হয়। এছাড়া চালকদের ট্রাফিক আইন মেনে চলার জন্য সতর্ক করা হয়।

ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নগরীর যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধ স্ট্যান্ড গড়ে তুলে রাস্তা দখল কিংবা অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

এদিকে স্থানীয়রা জানান, নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাড়ির স্ট্যান্ড গড়ে ওঠায় সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান শুরুর ও ছুটির সময় যানজট চরম আকার ধারণ করে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

সচেতন মহল মনে করছেন, শুধুমাত্র অভিযান চালিয়ে সাময়িক সমাধান মিললেও স্থায়ীভাবে যানজট নিরসনে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা, নির্দিষ্ট স্ট্যান্ড নির্ধারণ এবং নিয়মিত তদারকি।

নগরবাসীর দাবি, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও ট্রাফিক ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে দ্রুত যানজট সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।