সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

রায়গঞ্জে চিরকুট লিখে শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে। ঘটনার কয়েক দিন পর উদ্ধার হওয়া একটি হাতে লেখা চিরকুটে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ ওঠায় বিষয়টি নতুন মোড় নিয়েছে।

নিহত আন্নিছা মুনিয়া খাতুন (১৬) চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিরশিক্ষার্থী। গত শুক্রবার সন্ধ্যায় নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

চিরকুটে মুনিয়া দাবি করেন, তিনি স্বেচ্ছায় আত্মহত্যা করেননি; ভয়ভীতি ও ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির কারণে দীর্ঘদিন মানসিক চাপে ছিলেন। সেখানে নিরব নামে একজনের বিরুদ্ধে সরাসরি অভিযোগও উল্লেখ রয়েছে বলে জানিয়েছে পরিবার।

এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলার চান্দাইকোনা উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। তারা দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার হওয়া চিরকুটটি তদন্তে গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।