সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

লক্ষ্মীপুরে হামলা চালিয়ে সৌদি প্রবাসীকে রক্তাক্ত জখম, নারীসহ আহত ৩

লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টিপু সুলতান (২৭) নামে এক সৌদি প্রবাসীকে রক্তাক্ত জখম করা হয়েছে। এসময় পিটিয়ে আহত হয় প্রবাসীর বৃদ্ধা মা সেফালী বেগম ও ছোট ভাইয়ের স্ত্রী সফিয়া বেগমসহ দুই নারীকে।

৩ মে রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
‎অভিযুক্তরা হলেন, একই গ্রামের কালামিঝি বাড়ির কাশেম মুহুরি এবং তার ছেলে রিয়াজ উদ্দিন বাবলু ও ছেলের বৌ নাঈমা আক্তারসহ কয়েকজন।

‎আহত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কাশেম মুহুরীদের সাথে দীর্ঘদিন থেকে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। ঘটনার সময় প্রবাসী টিপু নিজ বাড়ির ছাদে পানি নিষ্কাশনের জন্য পাইপ স্থাপন করে। এ সময় কাশেম মুহুরির নির্দেশে তার ছেলে রিয়াজ উদ্দিন বাবলু প্রবাসীর বাড়িতে ঢুকে ওই পাইপ লাইনে বাধ দিয়ে বন্ধ করে দেয়। বিষয়টি জান চাইলে অভিযুক্ত বাবলু ও তার স্ত্রী নাইমা আক্তারসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে টিপুর উপর হামলা চালায়। হামলায় টিপুকে রক্তাক্ত জখম করা হয়। এসময় রক্তাক্ত অবস্থায় টিপুকে উদ্ধার করতে এলে মা শেফালী বেগম (৬২), বড় ভাইয়ের স্ত্রী সুফিয়া বেগম (২২)সহ পরিবারের তিন সদস্য আহত হয়। পরে আহতদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার লক্ষ্মীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
‎আহত প্রবাসী টিপু সুলতান অভিযোগ করে বলেন, বাড়িতে পুরুষ লোক না থাকায় বিনা কারণে কাশেম মুহুরী ও তার ছেলেরা আমার মা শেফালী বেগমকে কয়েক দফা মারধর করেছে। আইনজীবীর সহকারী হওয়ায় কাশেম একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করে আসছে। এখন আবারও পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালিয়ে মা ও বড় ভাইয়ের স্ত্রীসহ তিন জনকে আহত করেছে। এঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
‎লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়াহিদ পারভেজ বলেন, এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।