সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

গুলশান-বাড্ডা লিংক রোডে পাইপলাইন ক্ষতিগ্রস্ত, একাধিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান–বাড্ডা লিংক রোডে কাজ চলাকালে তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকা ওয়াসার চলমান উন্নয়ন কাজের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সম্ভাব্য দুর্ঘটনা ও জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে জরুরি ভিত্তিতে ভালভ বন্ধ করে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে দ্রুত লিকেজ মেরামতের কাজ শুরু করা হয়েছে।

এ ঘটনায় রাজধানীর গুলশান, বনানী, বারিধারা এবং আশপাশের বেশ কিছু এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত কাজ শেষ হলেই দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস।

এনএনবাংলা/