সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নাসিরনগরে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত -২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  মো. সাইফুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও  ২ জন আহত হয়েছে।

আজ সোমবার দুপুরে নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে বুড়িশ্বর ইউনিয়নের পাতাইরা ব্রীজ এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম  উপজেলার ধরমন্ডল গ্রামের রফিকুল ইসলাম ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান,দুপুরে দিকে

মোটরসাইকেল আরোহী নাসিরনগর যাওয়ার  পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অটোরিকশা চালক পালিয়ে যায়।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।