ঢাকা আশুলিয়ায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের পেছনের বেশ কয়েকটি সিট পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (৬ ডিসেম্বর) সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী ইতিহাস পরিবহন নামে বাসটি বাড়ইপাড়া বাসস্ট্যান্ডে যাত্রী উঠানামা করানোর সময় এর পেছন অংশ থেকে ধোঁয়া ও আগুন দেখতে পাওয়া যায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, স্থানীয়রা নিজেরাই পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
—-ইউএনবি


আরও পড়ুন
বজ্রপাতে সারা দেশে ১২ জনের মৃত্যু
কলেজে জুতাপেটার ঘটনা; রাজশাহীর সেই শিক্ষিকাও বরখাস্ত
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানসহ বিভিন্ন দাবিতে রংপুরে ১১ দলের গণমিছিল