সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৬ দিন বন্ধ

লালমনিরহাট প্রতিনিধি :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা ছয়দিন বন্ধ থাকবে।

মঙ্গলবার (১১ মে) দুপুরে স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বাংলানিউজকে বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার (১২ মে) থেকে সোমবার (১৭ মে) পর্যন্ত ও শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ টানা ছয়দিন বুড়িমারী স্থলবন্দর ও ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। উভয় দেশের বন্দরের অ্যাক্সপোর্টার, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোশিয়েশনের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উভয় দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে ছুটির পত্র বিনিময় করা হয়েছে। ফলে ১২ মে থেকে টানা ছয়দিন স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার (১৮ মে) যথারীতি বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও উপ হাইকমিশনারের অনাপত্তির সনদপ্রাপ্ত পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। সেক্ষেত্রে দেশে ফেরত আসা যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক।