সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ইমরান খানের কারাগারে সন্ত্রাসী হামলার চেষ্টা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

অনলাইন ডেস্ক :

পাকিস্তানে আদিয়ালা কারাগারে ‘সন্ত্রাসী হামলার’ চেষ্টা করা হয়েছে। তবে সেই হামলা চেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে দেশটির কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এবং পুলিশ। জড়িত তিন সন্ত্রাসীকে গ্রেপ্তারের পাশাপাশি তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। খবর ডনের। ওই কারাগারে বন্দি আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান-তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। গ্রেপ্তারের পর অবশ্য ওই তিন সন্ত্রাসীকে অজ্ঞাত স্থানে স্থানান্তরিত করা হয়েছে।

রাওয়ালপিন্ডি পুলিশের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, পুলিশ এবং সিটিডি’র সদস্যরা আদিয়ালা কেন্দ্রীয় কারাগারে হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে এবং আফগানিস্তানের বাসিন্দা তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। রাওয়ালপিন্ডির সিপিও বলেছেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারের সময় যেসব জিনিস উদ্ধার করা হয়েছে তার মধ্যে স্বয়ংক্রিয় ভারী অস্ত্র ও গোলাবারুদও রয়েছে। এছাড়া তাদের কাছ থেকে স্বয়ংক্রিয় অস্ত্র ছাড়াও হ্যান্ড গ্রেনেড, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং কারাগারের মানচিত্রও জব্দ করা হয়েছে।

সিপিও সৈয়দ খালিদ হামদানি বলেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বর্তমানে কারাগার ও আশপাশে তল্লাশি অভিযান চালাচ্ছেন। ডন জানিয়েছে, আদিয়ালা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে উপচে পড়া ভিড় বিরাজ করছে। কারাগারটিতে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ মানুষ বন্দি রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানসহ সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রীও বর্তমানে এই কারাগারেই বন্দি রয়েছেন।