সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

মুশফিকরা এখন সিলেটে

অনলাইন ডেস্ক :

দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। জয়ের পরদিন বৃহস্পতিবার (৭ মার্চ) কোন অনুশীলন ছিলো না শ্রীলঙ্কার। তবে ঐচ্ছিক অনুশীলনে মাঠে এসেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ নাঈম শেখ, তাইজুল ইসলাম, এনামুল হক বিজয় মাঠে এসেছেন। লম্বা সময় ধরে নেটে ব্যাটিং করছেন নাজমুল ও সৌম্য। নেটে দেখা মিলেছে মুশফিকুর রহিমের।

তাকে বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ। দুজনের কেউই অবশ্য টি টোয়েন্টি দলে নেই। তবে ওয়ানডে দলে আছেন তারা। চট্টগ্রামে ১৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। মুশফিক-মিরাজ ছাড়াও ওয়ানডে স্কোয়াডের ওপেনার তানজিদ হাসান তামিম টি টোয়েন্টি দলের সঙ্গে বৃহস্পতিবার (৭ মার্চ) অনুশীলনে যোগ দিয়েছেন।

অনুশীলনে ব্যাটিং করার সময় কোমরে আঘাত পেয়েছেন ব্যাটার নাঈম শেখ। উড়ে আসা বল তাঁর কোমরের বাম পাশে লেগেছে। এরপর আর ব্যাটিং করেননি তিনি। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে অবশ্য ডাগআউটে বসেই ম্যাচ দেখেছেন নাঈম। জায়গা পাননি একাদশে। ঐচ্ছিক অনুশীলনে বেশিরভাগ ক্রিকেটার না আসলেও কোচিং স্টাফের প্রায় সবাই এসেছেন। প্রধান কোচ চ-িকা হাতুরাসিংহে, সহকারী কোচ নিক পোথাস, ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প, পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসকে দেখা গেছে।