পাকিস্তানের শেষ মুহূর্তে গোল বাংলাদেশের হার
রেফারির ম্যাচ শেষের বাঁশি বেজে গেল। বাংলাদেশের ফাইনাল খেলা হলো না। পাকিস্তানের কাছে ১–০ গোলে হেরে গেছে হামজার দল। এই প্রথম সাফের ফাইনালে খেলবে পাকিস্তান, আগামী মঙ্গলবার তাদের প্রতিপক্ষ ভারত।
ম্যাচের ৮৫তম মিনিটে গোল পেয়েছে পাকিস্তান। আব্দুল সামাদের শট ঠেকাতে পারেননি মেহেদী হাসান শ্রাবন। ১–০ গোলে এগিয়ে গেছে পাকিস্তান। সেমির লড়াইয়ে থাকতে গোল শোধ করার জন্য সবিমিলিয়ে মিনিট দশেক সময় আছে স্বাগতিকদের হাতে।
ম্যাচের প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও জালে দেখা পায়নি কোনো দল। গোল না পেলেও ম্যাচে আধিপত্য ছিল বাংলাদেশের। বলের দখল কিংবা আক্রমণ সব জায়গায় এগিয়ে ছিল স্বাগতিকরা।
বাংলাদেশ ও পাকিস্তান, দুই দলের শটই পোস্টে লেগেছে। বাংলাদেশের আক্রমণগুলো পাকিস্তানের বক্সের সামনে গিয়ে থেমে যাচ্ছে। পাকিস্তানও কয়েকবার ভয় ধরিয়েছে তবে গোল পায়নি।
অল্পের জন্য গোল পায়নি বাংলাদেশ। শমিত সোমের হেড থেকে পাওয়া বলে দুর্দান্ত একটা শট নিয়েছিলেন রাকিব। কিন্তু তার সেই জোরাল শট প্রথমে ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলকিপার, পরে তার হাত থেকে ছুটে গিয়ে বল লেগেছে পোস্টে। গোলবঞ্চিত হয় বাংলাদেশ।
খেলার ৩০ মিনিটে পাকিস্তান তারিক কাজী ফাঁকায় বল পেয়েও শটে গোল নিশ্চিত করতে পারেননি। বল পোস্টে লাগায় গোল বঞ্চিত থাকে পাকিস্তান।
ম্যাচের প্রথম দুই মিনিটে দুটি ভালো আক্রমণ করেছে পাকিস্তান। শমিত সোমের মিস পাস থেকে শুরু হওয়া আক্রমণে লক্ষ্যে শটও রেখেছিল তারা। তবে মেহেদী হাসান শ্রাবন ঝাঁপিয়ে দুই হাত দিয়ে দুর্দান্ত সেভ করেন।
এনএনবাংলা/এনজেড

