লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন দায়িত্ব পেয়েছেন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে লাহোর কালান্দার্স। দলটির ক্রিকেটারদের উন্নয়ন, কোচিং কার্যক্রম পরিচালনা এবং তরুণ প্রতিভাদের বিকাশে দিকনির্দেশনা দেবেন বুলবুল। তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসার ও উন্নয়ন কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি শিগগিরই বাংলাদেশে নিজেদের ক্রিকেটীয় কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে লাহোর কালান্দার্সের।
ক্রিকেটের উন্নয়নে আমিনুল ইসলামের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিটি। লাহোর কালান্দার্সের বিভিন্ন হাই পারফরম্যান্স সেন্টারের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন কার্যক্রম দেখভাল করবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এসব কেন্দ্রে তরুণ ক্রিকেটারদের আধুনিক প্রশিক্ষণ, উন্নত কোচিং পদ্ধতি এবং প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন তিনি।
আমিনুল ইসলাম ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন আমিনুল ইসলাম। ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। এ ছাড়া তিনি ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত এক দশক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কাজ করেছেন।
এনএনবাংলা/এফএস
