সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডগামী উড়োজাহাজে ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে ৫০ জন আহত

এপি, সিডনি :

সোমবার সিডনি থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ডগামী চিলির একটি উড়োজাহাজে ‘যাত্রিক ত্রুটির’ কারণে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এয়ারলাইন্সের কর্মকর্তারা যান্ত্রিক ত্রুটির বিষয়কে ‘জোরালো আন্দোলন’ হিসেবে উল্লেখ করেন।

লাতাম এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজে ‘জোরালো আন্দোলনের’ সৃষ্টি হয়।

তবে কী ঘটেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

ফ্লাইটটি অকল্যান্ডে অবতরণ করলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অ্যাম্বুলেন্সের একজন জানান, ৫০ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়। যাদের অধিকাংশই কম আঘাত পেয়েছেন। ১৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। একজন রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

যাত্রীরা জানান, ফ্লাইটটি (এলএ ৮০০) হঠাৎ অবতরণ করার সময় অনেকেই সিটবেল্ট পরেননি।

বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারটি পূর্ব নির্ধারিত সময়ে অকল্যান্ড বিমানবন্দরে অবতরণ করে এবং চিলির সান্তিয়াগোতে যাওয়ার কথা ছিল।

এয়ারলাইনের পক্ষ থেকে জানানো হয়, লাতাম এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে এবং তার অপারেশনাল স্ট্যান্ডার্ডের কাঠামোর মধ্যে অগ্রাধিকার হিসেবে সুরক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।