সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কুমিল্লায় মাছবাহী ট্রাক উল্টে নিহত ৪, আহত ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় মাছবাহী একটি ট্রাক উল্টে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

মঙ্গলবার (১২ মার্চ) ভোর সাড়ে ৫টায় চান্দিনার বেলাসর এলাকার আর এন আর পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভোলা মনপুরার মনির হোসেন, হাবিবুর রহমান, আক্তার হোসেন এবং সাতক্ষীরা জেলার সদর থানার রফিকুল ইসলাম।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম মোল্লাজানান, নোয়াখালী থেকে ঢাকামুখী মাছবাহী ট্রাক চান্দিনার বেলাসর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়ে উল্টে যায়।

এতে ট্রাকের উপরে থাকা ৪ শ্রমিক মাছের চাপায় ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আহত হয় আরও ৩ জন।

তিনি বলেন, তাদের প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

—–ইউএনবি