সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

কাল রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন, এগিয়ে পুতিন

অনলাইন ডেস্ক :

আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন। তিনদিন ধরে চলবে ভোটগ্রহণ। জরিপ অনুযায়ী জয়ের দিকে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কমিউনিস্ট পার্টির নেতা নিকোলাই খারিটোনভ, নিউ পিপলস পার্টির নেতা ভ্লাদিস্লাভ দাভানকভ এবং লিবারেল ডেমোক্রেসি পার্টির নেতা লিওনিড স্লুটস্কি এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন।

প্রার্থীদের মধ্যে কেউই যদি প্রদত্ত ভোট সংখ্যার অর্ধেকের বেশি ভোট না পান, তাহলে প্রথম নির্বাচনের ২১ দিন পর পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বাধিক ভোট পাওয়া দুই প্রার্থীর মাঝে তখন প্রতিদ্বন্দ্বিতা হবে। এই নির্বাচনে ভোট দেবেন রাশিয়ার ১১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষ। বিভিন্ন জনমত জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর ৩ প্রতিদ্বন্দ্বীর তেমন প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা নেই। রাশিয়ার জনমত রিসার্চ সেন্টারের জরিপের ফলাফলে দেখা গেছে, ভ্লাদিমির পুতিন শতকরা ৮২ ভাগ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবেন।

প্রেসিডেন্ট নির্বাচনে শতকরা ৭১ ভাগ ভোটার ভোট দেবে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকবেন যথাক্রমে লিবারেল ডেমোক্রেটিক পার্টি অফ রাশিয়ার নেতা এবং লিওনিড স্লুটস্কি। তারাও এই নির্বাচনে দেশের জনগণের ৫ শতাংশ ভোট পাবেন বলে জরিপে উঠে এসেছে।