সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

অনলাইন ডেস্ক :

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ পাপুয়া নিউগিনিতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) গভীর রাতে দেশটির কিম্বে শহরের দক্ষিণ-পূর্বে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। পাপুয়া নিউগিনি ভূমিকম্পপ্রবণ অঞ্চলের দেশ। সে কারণে দেশটিতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) এবং কিম্বে শহরের বাইরে ওয়েস্ট নিউ ব্রিটেন অঞ্চলের গভীর রাত প্রায় ১টা ১৩ মিনিটে এটি আঘাত হানে। এখন পর্যন্ত ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। গত বছরের এপ্রিলে দেশটির অভ্যন্তরীণ একটি জঙ্গলঘেরা এলাকায় ৭.০ মাত্রার ভূমিকম্পে অন্তত সাতজন নিহত হয়। এ ছাড়া ১৮০টি বাড়ি ধ্বংস হয়ে যায়। সূত্র : এএফপি